সব
facebook apsnews24.com
পিরোজপুরে চেম্বারের ভেতরেই তরুণীকে ‘ধর্ষণ’, চিকিৎসক গ্রেপ্তার - APSNews24.Com

পিরোজপুরে চেম্বারের ভেতরেই তরুণীকে ‘ধর্ষণ’, চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুরে চেম্বারের ভেতরেই তরুণীকে ‘ধর্ষণ’, চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধিঃ নিজের চেম্বারে তরুণী সহকারীকে ‘ধর্ষণে’র ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক চিকিৎসক (৫৫)। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে পিরোজপুরে।

গতকাল শুক্রবার চিকিৎসককে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল।মামলার এজাহার থেকে জানা গেছে, এসএসসি পাস ওই তরুণী গত ১৭ জুন পিরোজপুর শহরে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে চাকরি নেন। তার বেতন ৭ হাজার টাকা ধার্য করা হয়। চেম্বারে তাকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হতো। গত বুধবার দুপুরে তাকে চেম্বারে একা পেয়ে ধর্ষণ করেন ওই চিকিৎসক।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের ঘটনার সময় তরুণীর মুখমণ্ডলে আঘাত লাগে। তিনি মুঠোফোনে ডাক্তারের ছবি তোলায় সেটি ভেঙে ফেলা হয়।ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ