মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে ৩৩ বার তোপধ্বনির মধ্য দিয়ে ৪৯তম বিজয় উৎসবের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলে বিভিন্ন ধরনের কর্মসূচী জাতীয় পতাকা উত্তোলন, বিজয় রেলী, শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ প্রদর্শন,দোয়াল মাহফিল, বিভিন্ন ফ্রন্টে প্রতিযোগিতাসহ নানা রকম উৎসব পালন করা হয়।
অপরদিকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ইউনিয়ন পরিষদসহ প্রত্যেকটি প্রতিষ্ঠান স্থানীয় ভাবে বিজয় দিবস পালন করেন। বিশেষ করে বাজারপাড়া উচ্চ বিদ্যালয়,রামজীবন উচ্চ বিদ্যালয়,বাজারপাড়া কে কৈ কাজদহ দাখিল দিনটি সম্মানের সাথে পালন করেন। এসব কর্মসূচীতে প্রশাসন, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।


