সব
facebook apsnews24.com
সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের - APSNews24.Com

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ফসলের ক্ষেতে কুড়িয়ে পাওয়া বোমায় ইউনুস আলি ছোটন নামে এক কলেজ ছাত্রের বাম হাত উড়ে গেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ছোটন ওই গ্রামের ইয়াকুব আলি গাজীর ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের ছাত্র। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝ ভাই ফিরোজকে সহযোগিতা করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিখিন মোড়ানা বস্তু দেখে কৌতূহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ