সব
facebook apsnews24.com
গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত - APSNews24.Com

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি।। নানা আয়োজনে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সুর্যাস্তের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়।

এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ওসি আফজাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ।

সকাল সাড়ে আটটার দিকে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। একইদিন দুপুরে গৌরনদীতে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’ প্রতিষ্ঠিত আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ শাহজাহান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কেএম সাইদ মাহামুদ, ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ শাহানাজ রুবি, মুক্তিযোদ্ধার সন্তান উৎপল চক্রবর্তীসহ অন্যান্যরা।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ