সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত - APSNews24.Com

কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত

কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর নিহত

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের থানা পাড়া পুলিশ ক্লাব সংলগ্ন পুরাতন বাধের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল শহরের চর আপলাপাড়ার কামু আলীর ছেলে। স্থানীয়রা জানান, এলাকার যুবক এবং কিশোররা প্রতিদিনের মত বিকেলে ওই মাঠে ফুটবল খেলছিল। এ সময় চর থানা পাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিনারুল তার পকেটে থাকা ছুরি বের করে তরিকুলের শরীরে উপর্যপুরি আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তরিকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনাকে কিশোর গ্যাং এর কাজ বলে অবিহিত করছেন স্থানীয়রা। কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনার পর থেকে হত্যাকান্ডের হোতা মিনারুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ