রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি,
“মানুষ মানুষের জন্যে” এই স্লোগানকে সমনে রেখে আজ সকাল ১০ ঘটিকা থেকে বিনামূল্যে মাস্ক ও ফেইজ শেল্ড বিতরন করেছে পটুয়া খেলাঘর আসর। পটুয়া খেলাঘর আসরের কর্মীরা পুরাতন ফৌজদারী ভবনের সামনে একটি টেবিল পেতে মাস্ক ও হেড সেল্ড নিয়ে বসেছে। সেখান থেকে যার যতটি প্রয়োজন তাকে ততোটি মাস্ক ও ফেইজ শেল্ড বিতরন করেছে তারা। এসময়ে উপস্থিত ছিলেন পটুয়া খেলাঘর আসরের দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক স্বপ্নীল দাস, সদস্য নাজমুল হক স্বাধীন, সহ-দপ্তর সম্পাদক বিবেক কর,সদস্য অভি সহ খেলাঘরের কর্মীবৃন্দ। পটুয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজয় চক্রবর্তীর নির্দেশনা ও সহযোগীতায় বিনামূল্যে মাস্ক ও ফেইজ শেল্ড বিতরনের আয়োজন করেছেন পটুয়া খেলাঘর আসরের সদস্য নাজমুল হক স্বাধীন ও সাংগঠনিক সম্পাদক স্বপ্নীল দাস। করোনা মহামারীর শুরু থেকেই পটুয়াখালীতে পটুয়া খেলাঘর আসর বিনামূল্যে মাস্ক বিতরন,জীবানুনাশক স্প্রে করা,খাদ্য উপহার বিতরন,ঈদ উপহার বিতরন,বিনামূল্যে সাবান বিতরন করে আসছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক সুজয় চক্রবর্তী বলেন, দেশের এই সংকটময় সময়ে আমরা আমাদের সাধ্যমতো খেলাঘরের পক্ষ থেকে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে আসছি। যতোদিনে এই পরিস্থিতি না হবে ততোদিন আমরা মানুষের পাশে থাকবো। এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক স্বপ্নীল দাস ও সক্রিয় সদস্য নাজমুল হক স্বাধীন বলেন, আমরা এই দুঃসময়ের প্রথম থেকেই মানবতার টানে মানুষের পাশে থেকে আসছি।প্রথমের অনেক কাজের আমরা কোনো প্রচার করিনি। আমরা একটু প্রচার বিমুখ ছিলাম। পরে বিভিন্ন মহল থেকে আমাদের নিয়ে কথা শুনছি সবাই বলছে আমরা এই দুঃসময়ে কি পদক্ষেপ নিচ্ছি? এরপর থেকে আমরা প্রচার প্রচারণা চালানো শুরু করলাম।আমরা প্রচারে বিশ্বাসী নই। মানুষের জন্য আমরা কাজ করতে পেরে শান্তি পাই। তবুও প্রচার করতে হয়। এই মহামারীর শুরু থেকে আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।


