সব
facebook apsnews24.com
পটুয়াখালী কালেক্টর স্কুলের এ্যান্ড কলেজের ৩ তলা ভবনের ভিত্তি স্থাপন - APSNews24.Com

পটুয়াখালী কালেক্টর স্কুলের এ্যান্ড কলেজের ৩ তলা ভবনের ভিত্তি স্থাপন

পটুয়াখালী কালেক্টর স্কুলের এ্যান্ড কলেজের ৩ তলা ভবনের ভিত্তি স্থাপন

রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি,
জেলা প্রশাসন, পটুয়াখালী এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু শ্রেণিকক্ষ ও একাডেমিক ভবনের অভাবে এতদিন পর্যন্ত কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি। এ সমস্যা থেকে উত্তরণের জন্য বিদ্যালয় প্রাঙ্গনে তিন তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী নির্মাণাধীন তিনতলা ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব মোঃ আবদুস সাত্তার হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, পটুয়াখালী; জনাব মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব মো: শাহজালাল, প্রধান শিক্ষক, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক ঠিকাদারী প্রতিষ্ঠান ‘দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ এবং ‘নবারুন ট্রেডার্স লিমিটেড’ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কাজের মান ঠিক রেখে দ্রুত সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

আশা করা যাচ্ছে শীঘ্রই ভবনটির নির্মাণ কাজ শেষ হবে এবং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ