সব
facebook apsnews24.com
মেহেরপুরের গাংনীতে শিশু নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন - APSNews24.Com

মেহেরপুরের গাংনীতে শিশু নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে শিশু নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

শিশু সামিয়াকে যৌন নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সামিয়ার পরিবার ও এলাকা বাসী। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় গাংনী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সামিয়ার পরিবারের সদস্য সহ শতাধিক গ্রাম বাসি মানব বন্ধনে অংশগ্রহণ করে। এ সময় মা চম্পা খাতুন, বাবা মোঃ লালন, গ্রামবাসী জাহিদ বিপুল প্রমূখ বক্তব্য দেন।

মানববন্ধনে গ্রামবাসী জাহিদ বিপুল বলেন, প্রশাসনের অত্যন্ত পরিশ্রমে ধর্ষক আটক হয়েছে এ জন্য প্রশাসনকে ধন্যবাদ জানায়। তিনি আরো বলেন গাংনী থানার অ্যাডভকেট গুলোর এতো পরিমানে অভাব তারা ভাতের অভাবে ধর্ষকের পক্ষ নিয়ে কোটে দাড়িয়েছে। এ আইনজিবী যদি হয় আমার ভাই, আপনার ভাই তবে এ লজ্জা আমাদের সকলের। এ জন্য আমি গাংনীবাসীর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ঐ আইনজিবীর প্রতি এত ঘৃনা জম্মেছে যা প্রকাশ করার মতো নয়। আমার মনে হয়েছে ঐ আইনজিবীর স্ত্রী সন্তান না খেয়ে আছেন।

ঘটনার সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বামুন্দি স্থানীয় মাদ্রাসার ২য় শ্রেনীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আক্কাস আলী (৬৫) এর বিরুদ্ধে গাংনী থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আক্কাস আলী বামুন্দি বাগান পাড়ার তোরাব আলীর ছেলে। যৌন নির্যাতিত কন্যা শিশুর মা চম্পা খাতুন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। ঘটনার দিন গত ১৩ জুন বিকাল ৩ টার দিকে উপজেলার বামুন্দি বাগানপাড়ার নিজ বাড়ি থেকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। পরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ঘটনা ও এজাহার সুত্রে জানা গেছে, প্রতিবেশি হওয়ার কারনে কন্যা শিশুটি সহ পরিবারের অন্যান্য সদস্যদের আক্কাস আলীর বাড়িতে অবাধ যাতায়াত ছিল। ঘটনার দিন মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আক্কাস আলী তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করে। ঘটনাটি ধামচাপা দিতে মেয়েকে হুমকিসহ তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেয় আক্কাস আলী। বিষয়টি জানতে পেরে শিশুটির মা আক্কাস আলীকে বলতে গেলে বাকবিতন্ডার সুত্রপাত ঘটে। এক পর্যায়ে আক্কাস আলী কন্যা শিশুটির বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে প্রতিকার পেতে কন্যা শিশুটির মা চম্পা খাতুন বাদী হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে গাংনী থানায় একটি মামলা দায়ের করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে সে কারণে মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলা নং-১৪ তারিখ – ১৪/০৬/২০২০ ইং। উল্লেখ্য যে, ঘটনায় শিশু নির্যাতনকারী আক্কাস আলী জেল হাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী শিশু নির্যাতনকারী আক্কাস আলীর বিরুদ্ধে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। সূত্রঃ মেহেরপুর নিউজ

  • 41
    Shares

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ