সব
facebook apsnews24.com
মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার - APSNews24.Com

মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুলাদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসমান ফকির (৩০) পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে গাছ নিয়ে পিরোজপুরের কাউখালী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।
পুলিশ জানায়- বুধবার ভোর রাত ৪টার দিকে ট্রলারটি সাহেবেরচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা টরকী-গৌরনদীগামী একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দেয়।

ওই সময় ঘুমিয়ে থাকা শ্রমিক ওসমান নদীতে পড়ে নিখোঁজ হলে বুধবার সারাদিন খোঁজাখুঁজি করে উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ