সব
facebook apsnews24.com
দশমিনার সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ - APSNews24.Com

দশমিনার সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ

দশমিনার সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ

বরিশাল ব্যুরো: পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে এবার এলজিএসপির টাকা লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) দুপুরে আলীপুরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. শিরিনা বেগম পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল এলজিএসপির ২০১৫-১৬ অর্থ বছরের ১৬ লাখ ৭৫ হাজার, ২০১৬-১৭ অর্থ বছরের ১০ লাখ ৫০ হাজার, ২০১৭-১৮ অর্থ বছরের ২৯ লাখ ৭৫ হাজার ও ২০১৮-১৯ অর্থ বছরের ২১ লাখ ২৪ হাজার ৫২১ টাকাসহ মোট ৭৮ লাখ ২৪ হাজার ৫৪১ টাকা কাজ না করে ক্ষতার প্রভাব খাটিয়ে আত্মসাত করেছেন।
ইউপি চেয়ারম্যান এলজিএসপির বিভিন্ন প্রকল্পের কাজ না করে ভুয়া ভাউচার তৈরি করে টাকা আত্মসাত করেন। আর আত্মসাতকৃত টাকা দিয়ে চেয়ারম্যান বাদশা ফয়সাল বাড়ি-ঘর ও জায়গা-জমিসহ গরু মহিষের মালিক হয়েছেন বলে অভিযোগে বলা হয়। অভিযোগকারী ইউপি সদস্য সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী অভিযোগের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

এর আগে, ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সম্প্রতি তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়।

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ