সব
facebook apsnews24.com
পিরোজপুরে ঘরে ইট ছুঁড়ে মারার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - APSNews24.Com

পিরোজপুরে ঘরে ইট ছুঁড়ে মারার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে ঘরে ইট ছুঁড়ে মারার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সাতকাছিমা এলাকার গাদেরহাটে এ ঘটনা ঘটে নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান।

নিহত আব্দুস সবুর হাওলাদার (৪০) নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মো. সোবাহান হাওলাদারের ছেলে।

আটক মো. মিজানুর রহমান মৃধা (২৫) একই এলাকার মাহাতাব মৃধার ছেলে ও স্থানীয় মৃধা বাড়ি মসজিদের ইমাম।

নিহতের মেয়ে কারিশমা খানম বলেন, “ভোরে মিজানুর তাদের ঘরে ইট ছুঁড়ে মারে। এ সময় বাবা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে মিজানুর দা দিয়ে তার বুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ঈশিতা সাধক নিপু বলেন,“সবুর হাওলাদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ ঘটনায় হত্যাকারী মিজানুরকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ