মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
তারিখ ১জুলাই–২০২০ খ্রিঃ বুধবার, মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৬ টি যার মধ্যে ৫টি কোভিড–১৯ করোনা ভাইরাস পজিটিভ (ফলোআপ-১টি,নতুন-৪ টি) বাকী ৫১টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৮৬৯ টি।
এযাবতকালের মোট পজিটিভ কেস= ৮০টি (সদর-৪০,গাংনী-৩৩, ও মুজিবনগর-৭ )
মুজিবনগর । এর মধ্যে মারা গেছেন ৫জন। (সদর-২,গাংনী-২,মুজিবনগর-১), সুস্থ্য=২৭ জন( সদর-১৪,গাংনী-১০,মুজিবনগর-৩) ট্রান্সফার্ড-৮ জন(সদর-৪, গাংনী ৪)। সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪০ জন(সদর-২০,গাংনী-১৭,মুজিবনগর-৩)।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।সূত্রঃ সিভিল সার্জন অফিস,মেহেরপুর।


