সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী পলাতক - APSNews24.Com

সুন্দরগঞ্জে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী পলাতক

সুন্দরগঞ্জে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী পলাতক

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দূর্গম চরাঞ্চলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে বন্যার পানিতে ভেঁসে দিয়ে স্বামী পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। পুলিশ আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল পাড়া সাধুয়া গ্রামের শুকুর আলীর বিধবা কন্যা নাছিমা আকতার ছবিরনের সাথে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মধু মিয়ার সাথে প্রেম বিনিময়ের এক পর্যায়ে ২০১৮ সালের ডিসেম্বর বিয়ে হয় এবং  তারা ঢাকায় অবস্থান করে। করোনা পরিস্থিতির কারণে গত একমাস ধরে তারা চরাঞ্চলে ছবিরনের বাড়িতে অবস্থান করছিল। বন্যার কারণে গত কয়েক দিন ধরে বাড়ির পাশে উচু ভিটার মধ্যে টং পেতে দিনাতিপাত করছে।

মঙ্গলবার দিন ব্যাপী ছবিরনের কোন সাড়াশব্দ না পেয়ে তার ভাই জাহাঙ্গীর সন্ধ্যায় উচু ভিটায় গিয়ে দেখতে পায় তার বোনের লাশ হাত পা বাধা অবস্থায় পানিতে ভাসছে এবং দুলাভাই বাড়িতে নাই পালিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এনিয়ে জাহাঙ্গীর বাদী থানায় মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের পরিকল্পিতভাবে স্ত্রী হত্যা করে স্বামী পালিয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।    

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ