সব
facebook apsnews24.com
ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন - APSNews24.Com

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন

মোঃ মিশন আলী ঝিনাইদহ প্রতিনিধিঃভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করে আইনজীবিরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবি নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাড, সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবি বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন। এসময় আইনজীবিদের সাথে একাত্বতা প্রকাশ করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন।

এসময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান। দৃশ্যমান ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান।

  • 69
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ