সব
facebook apsnews24.com
উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ - APSNews24.Com

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

নিজেস্ব প্রতিবেদক : ঢাকার সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে দেখা দিয়েছে ফাটল।এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান।

তিনি সোমবার রাতে বলেন, “সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। আগামীকাল বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”শ্যামপুর থানার ওসি আবু আনসার জানান, রাত ৮টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।সেতুর যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া সড়কের এক পাশও বন্ধ করে দেওয়া হয়েছে।বুড়িগঙ্গা সেতু-১ বন্ধ হলেও বাবুবাজারের সেতু দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে।সকাল বড় একটি লঞ্চের ধাক্বায় যাত্রীবাহী ছোট লঞ্চটি ডুবে অন্তত ৩২ যাত্রীর মৃত্যু হয়।বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে ৩২ প্রাণের অবসান।

লঞ্চটি ডুবে যাওয়ার পর তা উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু সেটি সেতুর নিচে দিয়ে আসতে পারেনি।সড়ক ও জনপথের কর্মকর্তারা জানান, সেতুর গার্ডারের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা বলেন, “উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চেয়েছিল। সে কারণে সেতুর সাথে ধাক্কা লাগে।”উদ্ধারকারী জাহাজটি সেতু পার হতে না পারায় বিকল্প পথে পানির নিচে পাম্প দিয়ে ডুবন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান

  • 54
    Shares

আপনার মতামত লিখুন :

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ