সব
facebook apsnews24.com
ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার - APSNews24.Com

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

মোঃমিশন আলী ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর পাড়ির পাশের একটি ডোবার কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে রিপন (২৮) নামের কৃষকের মরদেহ। বুধবার ভোরে পরিবারের সদস্যরা ডোবার কাদার উপরে একটি হাত দেখতে পায় এরপর তারা সনাক্ত করে কৃষক রিপনের মরদেহ। রিপন ঝিনাইদহের শৈলকুপার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের চর রুপদহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ^াসের ছেলে। এ ঘটনায় শৈলকুপা থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল।

উপজেলার পদ্মনগর গ্রামের নজরুল ইসলাম জানান, তার শ্যালক রিপন দীর্ঘদিন মালেয়েশিয়া প্রবাসি ছিলেন। গত দেড় বছর আগে সে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে নিজ জমিতে কৃষি কাজে নিয়োজিত হয়। গত ৯ই ডিসেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ^বর্তী পূর্ব মাঠে জমিতে কেটে রাখা ধান পাহাড়া দিতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনাটি জানাজানি হলে তার জমি থেকে রিপনের ব্যবহৃত মোবাইল ও গায়ের চাদর উদ্ধার করে স্বজনরা। এরপর বুধবার ভোরে নিখোঁজের ৭ দিন পর ডোবায় কাদা চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হলো।

শৈলকুপা থানার ওসি(তদন্ত) মহসিন হোসেন জানান, শৈলকুপার চর রুপদহ গ্রামে রিপন নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ