বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে গৌরনদী উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন – গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার তদন্ত ওসি মোঃ তৌহিদুজ্জামান, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল,যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এস,এম, জাহাঙ্গীর আলম, নলচিড়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ মৃধা প্রমুখ। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী।। I


