সব
facebook apsnews24.com
কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা - APSNews24.Com

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
গোপালগঞ্জে বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় উপপ্রকল্প পরিচালক ড. হারুন-উর রশিদের সভাপতিত্বে আধুনিক পদ্ধতি ও কৌশল ব্যবহার করে কীভাবে স্বল্প খরচে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে টমেটো চাষ করা যায়, সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান৷
বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষিবিদ জসিম উদ্দিন, কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১২০ জন কৃষক অংশ নেন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

ক্যানেলে মিলল অজ্ঞাত নারীর বিবস্ত্র লাশ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় স্বরসতী পূজা উপলক্ষে সাংবাদিকের শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

ধানমন্ডি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র শীত বস্ত্র বিতরণ

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোস নেই

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহর জন্মদিন পালন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ