সব
facebook apsnews24.com
পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মায়, বাড়ছে ভাঙনও - APSNews24.Com

পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মায়, বাড়ছে ভাঙনও

পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মায়, বাড়ছে ভাঙনও

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে পদ্মায়। পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, রোববার পদ্মায় পানির লেয়ার ছিলো ১০দশমিক ৮৯ সেন্টিমিটার। শনিবার এ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা যা ছিল ১০ দশমিক ২৯ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় পানি প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৬০ সেন্টিমিটার। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপৎসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। রোববার সকালে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ছিল ১০দশমিক ৮৯ সেন্টিমিটার।


প্রতিদিনই পদ্মায় বাড়ছে পানি। পদ্মায় পানি বাড়ায় এতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে পদ্মার ভাঙন দেখা দিয়েছে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। হঠাৎ এমন ভাঙন দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার হাজারও মানুষ।


পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু এ তথ্য নিশ্চিত করে জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে দেশের নদ-নদীর পানি বাড়ছে। কয়েকদিন থেকেই কুষ্টিয়ায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ও শাখা নদী গড়াই নদীতেও পানি বাড়ছে। সেই সঙ্গে পানি বাড়ায় এতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নদী ভাঙ্গন রক্ষার্থে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এভাবে পদ্মার পানি বাড়তে থাকলেও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা খুব একটা নেই এ বছর। তবে ছুই ছুই অবস্থা হতে পারে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ