জাহিদ সরদার, শোলক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৫ নং শোলক ইউনিয়নে ৭ নং ওয়ার্ড পশ্চিম শোলক গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা! না দেখলে বোঝাই যাবে না, উন্নয়নের ছোয়া থেকে গ্রামটি কতটা বঞ্চিত।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের দেশের প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যপক উন্নয়ন হয়েছে। কিন্তু অতি দুঃখের বিষয় এ গ্রামে কোন উন্নয়নের ছোয়াই মনে হয় লাগেনি। বর্ষাকাল আসলেই সামান্য বৃষ্টিতে এলাকার কাঁচা মাটির রাস্তাগুলো বিভৎস রুপ ধারন করে।
শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে সিঙ্গার বাড়ির ব্রিজ হইয়া মুইনতা বাড়ি পাকা সড়ক পর্যন্ত প্রায় ১ কিঃমি (জরাজীর্ণ ১০ মিটার দৈর্ঘ্যর একটা ঠোট্ট ব্রিজ সহ)। রাস্তাটা দিয়ে প্রতিদিন শত শত লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থিরা যাতায়াত করে।
এব্যপারে যদিও সাবেক এমপি মহোদয় এ্যাডভোকেট ইউনুচ তালুকদার বেশ কয়েকবার আশারবাণী শুনিয়ে ছিলেন, কিন্তু তার আর বাস্তবায়নের রূপ দেখা সম্ভব হয়নি। তাই এব্যাপরে এলাকার সাধারন মানুষ তার প্রতি অনেকটাই অসন্তুষ্টি প্রকাশ করেন।কিন্তু বর্তমান সাংসদ জনাব আলহাজ্ব মোঃ শাহে-আলম এর উন্নয়ন মূলক কর্মগতী দেখে এবার আবারও বুকে আশা বাধতে শুরু করেছে গ্রামের সহজ সরল স্বভাবের লোকজন।
সকলের প্রানের দাবি এবারও নিরাশ না করে যেন সকলের ভোগান্তির কথা ভেবে দ্রুত রাস্তাটি সংস্করণ করে চলাচলে উপযোগী করা হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের পরিপূর্ণ সফলতা আনবে গ্রামের অবহেলিত মানুষগুলোর কাছে। ও বঞ্চিত মুখে হাঁসি ফিরে পাবে।


