সব
facebook apsnews24.com
ঝিনাইদহে প্রেম প্রতারনা চক্রের তিন সদস্য জনতার হাতে আটক - APSNews24.Com

ঝিনাইদহে প্রেম প্রতারনা চক্রের তিন সদস্য জনতার হাতে আটক

ঝিনাইদহে প্রেম প্রতারনা চক্রের তিন সদস্য জনতার হাতে আটক

সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহে প্রেম প্রতারনা চক্রের তিনজনকে আটক করেছে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়ার গ্রামবাসী।আটককৃতরা হলো, উপজেলার বিষয়খলি গ্রামের আরব আলীর মেয়ে ও শৈলকুপা বগুড়া ইউনিয়নে স্বামীর বাড়ি আঞ্জুর, একই গ্রামের ডাঃ এছেম আলীর সর্দারের ছেলে মোঃ কামাল, চুয়াডাঙ্গা জেলার মোঃ সোহেল। সোহেল বিষয়খালি গ্রামের দুদুর জামায় ।

শনিবার দুপুর ২টার দিকে ভড়ুয়া পাড়া গ্রামে মাঠের মধ্যে একটি ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে মার ধর করে টাকা নেওয়ার সময় হাতে নাতে তাদেরকে আটক করে গ্রামবাসী।

গ্রামবাসী সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে সুন্দরী নারী দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে সহজ সরল মানুষের অর্থ কড়ি টাকা পয়সা লুটে নিচ্ছে। ধনী বাক্তি অথবা বড় ব্যবসায়ী ব্যক্তিকে টার্গেট করে আঞ্জু তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তাকে নিজেদের নির্বাচন করা স্থানে দেখা করার জন্য আসতে বলা হয়। লোকটি দেখা করতে আসলে আঞ্জু তার সাথে প্রেমালাপ করে।এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁশে অত পেতে থাকা প্রতারক সোহেল ও কামাল তাদের ধরে ফেলে এবং ছেলেকে মার ধর দিতে থাকে। পরে মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আজ বেলা ২ টার দিকে চক্রটি ভড়ূয়া পাড়া গ্রামে ধরা পড়ে।

জানতে চাইলে বিষয়টির উপর পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, চক্রটি মাঠের মধ্যে একটি ছেলেকে মার ধর করছিল।বিষয়টি গ্রাম বাসীর নজরে আসলে তাদের নিকট এগিয়ে যায়। সেসময় প্রতারনার স্বীকার হওয়া লোকটি গ্রামবাসীকে ঘোটনা খুলে বললে গ্রামবাসী তাদেরকে আটক করে। সেসময় প্রতারক চক্রটি বিকাশের মাধ্যমে তার অভিভাবকের নিকট থেকে ৩৫,০০০ টাকা নিয়েছে বলে স্বীকার করে। চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, আমি বিকাশের টাকা গুলি আদায় করে প্রশাসনের নিকট হস্তান্তর করবো।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ