সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রিপন শরীফ গ্রেপ্তার - APSNews24.Com

পটুয়াখালীতে অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রিপন শরীফ গ্রেপ্তার

পটুয়াখালীতে অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রিপন শরীফ গ্রেপ্তার

তালহা জাহিদ, বরিশাল ব্যুরো:

হত্যা, ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামিকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার মোঃ রিপন শরীফ (৩২) জেলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী’। লেবুখালীর ২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি দল হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার শীর্ষ সন্ত্রাসী মো রিপন শরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির ঘরে তল্লাশি চালিয়ে দুইটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি ও ৫৩টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। “রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।”

আসামিকে পটুয়াখালী দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছিল।

  • 50
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ