সব
facebook apsnews24.com
মহেশখালীর শাপলাপুর ইউপির মেম্বার শফিউল আলমের বিরুদ্ধে তাঁর মা কে নির্যাতনের অভিযোগ উঠেছে - APSNews24.Com

মহেশখালীর শাপলাপুর ইউপির মেম্বার শফিউল আলমের বিরুদ্ধে তাঁর মা কে নির্যাতনের অভিযোগ উঠেছে

মহেশখালীর শাপলাপুর ইউপির মেম্বার শফিউল আলমের বিরুদ্ধে তাঁর মা কে নির্যাতনের অভিযোগ উঠেছে

কক্সবাজার প্রতিনিধি-

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫নাম্বার ওয়ার্ডের মেম্বার শফিউল আলমের হামলায় মা হালিমা খাতুন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৬শে জুন দুপুর ২টার সময় বাড়ীর উঠানে। এঘটনায় আহত মা হালিমা খাতুন বাদী হয়ে মেম্বার ছেলে শফিউল আলমের বিরুদ্ধে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয়ে ন্যায় বিচার প্রার্থনা করে অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে মেম্বার হাফেজ শফিউল আলমের সাথে ঘটনার বিষয়ে বক্তব্য নিতে তার মোবাইল ফোনে বারং বার কল করেও মোবাইল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আহত মা হালিমা বেগম জানান, তাঁর ছেলে হাফেজ শফিউল আলম মেম্বার হওয়ার পর থেকে মা ও পরিবারের লোকজনদের কে অমানবিক নির্যাতন করে আসছে। সর্বশেষ গত ২৬শে জুন বেলা ২টার সময় মেয়ে এবং ঘরের অন্যান্য লোকজনদের মারপিঠ করলে, এসময় মেম্বারকে বাঁধা দিতে গেলে মেম্বার তাঁর মা কে লাতিঘুসি মেরে কুমরে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

তিনি আরো জানান, মেম্বার মিথ্যা মামলা দিয়ে আমার মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষতিসাধন করতে উঠেপড়ে লেগেছে। দেসের আইন প্রয়োগকারী সংস্থার রোকজনের কাছে সুষ্টু তদন্তপূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেছেন আহত হালিমা খাতুন। ছবিরক্যাপশন–মহেশখালীর শাপলাপুর ইউপির মেম্বার শফিউল আলম তাঁর মা হালিমা খাতুন কে নির্যাতনের ছবিঅ

এপিএস/২৮জুন/হারুনর রশিদ/কক্সবাজার

  • 194
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ