লালমোহন (ভোলা) প্রতিনিধি ::
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের চাচা লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক পঞ্চায়েত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ঢাকা থেকে জরুরিভাবে হেলিকপ্টার আনা হয়। ঢাকায় নেয়ার জন্য লালমোহনে হেলিকপ্টারে উঠানোর পর তিনি মারা যান। তিনি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়কও ছিলেন। আবদুর রাজ্জাক পঞ্চায়েতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এক শোক বাণীতে এমপি শাওন বলেন, আবদুর রাজ্জাক পঞ্চায়েত ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক আ ন ম শাহজামাল দুলালসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


