সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে ১৫ হাজার পরিবার পানিবন্ধি - APSNews24.Com

সুন্দরগঞ্জে ১৫ হাজার পরিবার পানিবন্ধি

সুন্দরগঞ্জে ১৫ হাজার পরিবার পানিবন্ধি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢল এবং অবিরাম বর্ষনে তিস্তায় আগাম বন্যা দেখা দিয়েছে। পানিবন্ধি হয়ে পড়েছে কমপক্ষে ১৫ হাজার পরিবার । পানিবন্ধি পরিবারগুলো গৃহপালিত পশুপাখি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর বিভিন্ন চরে কমপক্ষে ১৫ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।

গত ৭ জুন বিকাল হতে অবিরাম বৃষ্টি এবং উজানের ঢলে পানি বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে আগাম বন্যা দেখা দিয়েছে। কাপাসিয়া ইউনিয়নের রফিকুল ইসলাম জানান চরের প্রতিটি বাড়িতে পানি উঠেছে। যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামী ১২ ঘন্টার মধ্যে প্রতিটি বাড়ির ঘরের ভিতরে ১ ফিট হতে দেড় ফিট পর্যন্ত পানি উঠে যাবে। এছাড়া চরের বিভিন্ন প্রকার আবাদি জমি ডুবে গেছে।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ জানান, তাঁর ইউনিয়নের কমপক্ষে ৬০টি পরিবার ২টি প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এছাড়া কমপক্ষে ১০০টি পরিবার গৃহপালিত পশুপাখি নিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান,  আজ শনিবার পর্যন্ত ২৫ হেক্টর জমির তোষাপাটসহ নানাবিধ ফসলি ক্ষেত পানিতে ডুবে গেছে।

উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, পানিবন্ধি পরিবারদের নিরাপদ আশ্রয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বেলকা ইউনিয়নে একটি প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া পরিবারদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ