সব
facebook apsnews24.com
করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। - APSNews24.Com

করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

আহম্মেদ কাওসার (ইবু), ভ্রাম্মমান প্রতিনিধিঃ আজ রোববার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই’ উদ্যােগে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর হাতে স্মারকলিপি প্রদান করেন জেলাবাসী।

স্মারকলিপিতে বলা হয়, এপ্রিল মাসে পটুয়াখালীতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এরপরে ১০ জুন থেকে জেলায় জ্যামিতিক হারে করোনা রোগী বাড়ছে। ইতোমধ্যে জেলায় বিভিন্ন এলাকা চিহ্নিত করে রেড জোন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যায় পটুয়াখালী জেলা ২য়। বরিশাল বিভাগে মাত্র একটি ল্যাব থাকায় নমুনা পরীক্ষার ফলাফল পেতে ৭ দিন সময় লেগে যায়। বিভাগে একটি মাত্র ল্যাব থাকায় বেশির ভাগ নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। ফলে নানা জেলা বাসীর ভোগান্তি।

সিভিল সার্জন সুত্রে জানাগেছে, ২৩ জুন পর্যন্ত জেলার ৭৬৯ টি নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। জেলায় দ্রুত কম পক্ষে ২০০ নমুনা পরীক্ষার সক্ষমতা সম্পন্ন পটুয়াখালীতে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলগের সভাপতি কাজী আলমগীর হোসেন, জেলা জাসদের সভাপতি অ্যাড. আবদুল হাই খন্দকার, সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই গ্রুপের এ্যাডমিন নাসরিন মোজাম্মেল এমা, পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই আন্দোলনের তরুণ উদ্যোক্তা অ্যাড. মুশফিকুর রহমান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 209
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ