সব
facebook apsnews24.com
ট্রাকের মধ্যে ঘুম, সড়কের আইল্যান্ডের ওপর উঠে প্রাণ গেল ৩ জনের - APSNews24.Com

ট্রাকের মধ্যে ঘুম, সড়কের আইল্যান্ডের ওপর উঠে প্রাণ গেল ৩ জনের

ট্রাকের মধ্যে ঘুম, সড়কের আইল্যান্ডের ওপর উঠে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙা ইউনিয়নের বনগ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিরুল ইসলাম (২৬), পার্শ্বডাঙা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে করিম মিয়া (৩০) ও নবির উদ্দিনের ছেলে সোহেল (৩১)।নিহতরা চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। তারা চট্টগ্রাম থেকে ওই ট্রাকে বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিন শ্রমিকের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

“৭১’র চেতনা” পটুয়াখালীর ফ্রি ব্লাড গ্রুপ, মাক্স বিতরণ ও ব্লাড ডোনেট কর্মসূচি

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ