জি এম শিমুল: রাঙ্গাবালী উপজেলায় গতকাল ২৭ জুন বর্ষায় চলাচলের অনুপোযোগী হওয়া ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ সংযোগ সড়ক মেরামত করলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী’র নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। বর্ষায় রাস্তায় চলাচল অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে আছেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নবাসীরা।
মানুষের দুর্ভোগ দেখে এগিয়ে আসলেন ছাত্রলীগ, নিজ দায়িত্বে রাস্তা মেরামোত এর কাজ হাতে নিলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী সহ নেতাকর্মীরা, এতে খুশি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নবাসী।
এসময়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ রাস্তা মেরামোত করার কাজে সহযোগীতা করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, যারা স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা। তিনি আর বলেন রাঙ্গাবালী ছাত্রলীগ সর্বত্র আপনাদের থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।


