সব
facebook apsnews24.com
বিদ্যুতের তারে ঝুলে ছিল লাইনম্যান - APSNews24.Com

বিদ্যুতের তারে ঝুলে ছিল লাইনম্যান

বিদ্যুতের তারে ঝুলে ছিল লাইনম্যান

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক থাম্বার সঙ্গে ঝুঁলে ডিলু মিয়া (২১) নামের এক পল্লী বিদ্যুৎ লাইনম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর থানার সামনে এঘটনা ঘটে। নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির “লাইন স্ক্রু লেভেল-১” পদে কর্মরত ছিলেন।

স্থানীয় জানান, মিরপুর থানার সামনে বৈদ্যুতিক খুঁটিতে লাইন মেরামত কাজ করার সময় হঠাৎ বিদ্যুতপৃষ্ট হয়ে ডিলু নামের ওই লাইন ম্যান বেল্ট বাধা অবস্থায় থাম্বায় ঝুলছিলো। স্থানীয়রা দেখে মিরপুর ফায়ার সার্ভিস ষ্ট্রেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের লাইনম্যান ডিলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বলেন,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মী নিহত হওয়ার খবর শুনেছি।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ