সব
facebook apsnews24.com
শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার - APSNews24.Com

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

আসাদুজ্জামান আসাদ, সিনিয়র স্টাফ রির্পোটার : যশোরের শার্শার বাগআঁচড়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।

বৃহস্পতিবার সকালে বসতপুর ও রাড়ীপুকুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এ এস আই আকবর হোসেন বাগআঁচড়া বসতপুর এলাকার পাঁকা রাস্তার ওপর থেকে বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের এয়াকুব আলীর স্ত্রী শিরিনা আক্তার খুশি (৩৪) নামে এক মহিলা কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
অন্যদিকে একই সময় শার্শার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে শাহানারা খাতুন (৩৫) নামে এক মহিলাকে ৫০ বোতল ফেনসিডিলসহ এ এস আই ফিরোজ আহমেদ আটক করে। আটক শাহানারা শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। এর আগে তার নামে ৬ টি মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানা যায়। আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান পুলিশ।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ