সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল - APSNews24.Com

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন, প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মোহাম্মদ-আল-মারুফ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনকালে ৩ জনকে আটকসহ কিছু গাঁজা, গাঁজা সেবনের উপকরণ জব্দ করা হয়। আটককৃত মাদকসেবিরা হলেন- উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের নুরুল হক প্রামাণিকের ছেলে মাদকসেবি আঙ্গুর মিয়া (৩৮), পূর্ব বাছহাটি গ্রামের ইদ্রিস আলীর ছেলে জুয়েল মিয়া (২৭) ও একই গ্রামের আজগর আমীনের ছেলে রঞ্জু মিয়া (৪০)।

পরে এদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। পাশাপাশি জব্দকৃত গাঁজা ও সেবনের উপকরণ আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে অংশ নেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান, শাহ-আলম, মামুন-উর রশিদ, সিপাহী নাসির উদ্দিন, আরিফুল ইসলামসহ সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা। বিচার শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

বরিশালে পত্রিকার স্টিকার লাগানো গাড়ি থেকে মদ উদ্ধার: ফেন্সিডিলসহ আটক ৪

বরিশালে পত্রিকার স্টিকার লাগানো গাড়ি থেকে মদ উদ্ধার: ফেন্সিডিলসহ আটক ৪

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি আটক

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি আটক

রাণীশংকৈলে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কষ্টি পাথরের মূর্তি!

রাণীশংকৈলে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কষ্টি পাথরের মূর্তি!

কলারোয়ায় নবাগত নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর যোগদান

কলারোয়ায় নবাগত নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর যোগদান

আবারো শার্শায় ৪০ বোতল ফেন্সিডিল সহ ১৩মামলার আসামী গ্রেফতার

আবারো শার্শায় ৪০ বোতল ফেন্সিডিল সহ ১৩মামলার আসামী গ্রেফতার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ