সব
facebook apsnews24.com
শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা - APSNews24.Com

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ
যশোরের শার্শা থানা বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন (৩৩) ও আজিজুল ইসলাম (২৬) নামে এক ড্রাইভারকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামালকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ৪৮ বোতল ফেনসিডিল। পরে তাকে আটক করা হয়।
আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে ও প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।

নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, আটক জামাল হোসেনের ডান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এবিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়। তার নামে ঝিকরগাছায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে গোপনীয়তা রক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এসব মাদক।

  • 9
    Shares

আপনার মতামত লিখুন :

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

পরকীয়া ধরা পড়ে দেনমোহর দাবী, নিরুপায় স্বামীর আত্মহত্যা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় প্রতিবন্ধী সেজে সু- কৌশলে ফেনসিডিলের ব্যবসা

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

শার্শায় ফেন্সিডিলসহ ২মহিলা গ্রেফতার

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

‘মানুষের সেবা করা নেশার মতন’-বিশ্ব কিডনি দিবসে গণস্বাস্থ্যের আলোচনা সভা

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গলাচিপায় ১৭,২৫ ও ২৬শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

সুন্দরগঞ্জে ৩ মাদকসেবির জেল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ