সব
facebook apsnews24.com
প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন আপিলেও খারিজ - APSNews24.Com

প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন আপিলেও খারিজ

প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন আপিলেও খারিজ

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ হয়ে গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় মির্জা আব্বাসের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদনটি খারিজ করে এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি দেশ রূপান্তরকে বলেন, আদালত মির্জা আব্বাসের আবেদনটি খারিজ করে দিয়েছেন। মামলাটি সাক্ষ¨গ্রহণের পর্যায়ে রয়েছে। আপিল বিভাগের এ আদেশের ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই।

২০১৬ সালের ৩০ মার্চ মামলার কার্যক্রম বাতিলে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছিল হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিলেন মির্জা আব্বাস।

গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে ২০০৬ সালে মির্জা আব্বাস প্যাসিফিক কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। দুদকের অভিযোগ অনুযায়ী, বিএনপিদলীয় সাবেক এমপি আলী আসগর লবীসহ একজন সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেওয়া হয়।

এ অভিযোগে ২০০৭ সালের জুলাইতে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় সংশ্লিষ্ট বিশেষ আদালত। ইতিমধ্যে এ মামলায় তিনজনের সাক্ষ¨গ্রহণ হয়েছে বলে জানান দুদক আইনজীবী।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন আপিলেও খারিজ

প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন আপিলেও খারিজ

একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১০ ও ১১ মার্চ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১০ ও ১১ মার্চ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ডিএনএ পরীক্ষার অনুমতি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ডিএনএ পরীক্ষার অনুমতি

সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে: প্রধান বিচারপতি

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ