সব
facebook apsnews24.com
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১০ ও ১১ মার্চ - APSNews24.Com

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১০ ও ১১ মার্চ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১০ ও ১১ মার্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২১-২০২২ বর্ষের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে।

ওই দিন বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারে ৩ মার্চ দিন ধার্য রাখা হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি ২টি এবং সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক ২টিসহ মোট ৭টি সম্পাদকীয় পদ রয়েছে। কার্যনির্বাহী সদস্য পদ ৭টি।

এরই মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি পদে ও অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারা সভাপতি পদে ফজলুর রহমানকে আর সম্পাদক পদে (বর্তমান সম্পাদক) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিয়েছে।

গত ২০২০-২০২১ বর্ষে সভাপতি নির্বাচিত হন সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন আর সম্পাদক হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এএম আমিন উদ্দিন এখন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ডিএনএ পরীক্ষার অনুমতি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ডিএনএ পরীক্ষার অনুমতি

সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে: প্রধান বিচারপতি

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ