সব
facebook apsnews24.com
আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা - APSNews24.Com

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা নগদকে জড়িয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে করা মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

আদালত মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়ে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলে।

মামলায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে লিফলেটের সঙ্গে সম্প্রতি আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত বিভ্রান্তিমূলক খবরের বাংলা ডাবিং কপি যুক্ত করা হয়েছে। নগদ কর্তৃপক্ষের করা মামলায় বলা হয়েছে, রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে গত কয়েক দিন থেকে একটি আর্থিক কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এসব লিফলেট বিতরণ করছে। বিভিন্ন এজেন্ট পয়েন্টে থাকা সিসি ক্যামেরায় এসব লিফলেট বিতরণের দৃশ্য ধরা পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নগদের এক কর্মকর্তা বলেন, সরকারি কোম্পানি হওয়ায় সরকার ও সরকারি সেবার বিষয়ে কেউ অপপ্রচার ছড়ালে ‘নগদ’ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এসব বিতর্কিত ও আপত্তিকর লিফলেট ছড়িয়ে নগদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) আইন’ পাস

সংসদে ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) আইন’ পাস

কারাগারে নারীর সাথে আসামি: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে নারীর সাথে আসামি: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ