সব
facebook apsnews24.com
সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন - APSNews24.Com

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল মারা গেছেন (ইন্না…রাজিউন)। তিনি বুধবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, আবু সালেহ শেখ মো. জহিরুল হক আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট  অবসরে গেলে সরকার তাঁর অবসর উত্তর ছুটি বাতিল করে তাঁকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান।

আবু সালেহ শেখ  মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ