সব
facebook apsnews24.com
মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ - APSNews24.Com

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেলেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং)  মো. মইনুল কবির।

সোমবার (৩ আগস্ট) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা এ সম্পর্কিত একটি  প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং)  মো. মইনুল কবিরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

মইনুল কবির নবম বিসিএস-এর মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ,  ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং)  পদে যোগদান করেন। সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং)  পদে পদোন্নতি পান।

  • 11
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ