সব
facebook apsnews24.com
পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা - APSNews24.Com

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

বরিশাল ব্যুরোঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের করা মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে একই এলাকার আলতাফ গাজীর ছেলে মাসুদ গাজী তাকে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকার শুনে তার মা বাড়িতে আসলে তার মাকে আঘাত করে মাসুদ গাজী পালিয়ে যান। পরে বিষয়টি মাসুদ গাজীর অভিভাবকে জানানো হলে তারা উল্টো ভুক্তভোগীর মা-বাবাকে হুমকি দেন। সেই সাথে মামলা যাতে না করতে পারেন, সেজন্য ভুক্তভোগীদের বাড়িতে বহিরাগত লোক এনে পাহারা দেন। পরে আজ শুক্রবার দুপুরে কৌশলে ইন্দুরকানী থানায় গিয়ে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাসুদ গাজীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ওই ছাত্রীর মায়ের করা মামলায় মাসুম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার   মৃত্যুদন্ডের আদেশ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদন্ডের আদেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ