সব
facebook apsnews24.com
মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম - APSNews24.Com

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মহিবুল আলম এর মেয়ে তাসমিম মিম শ্বশুরবাড়ি নির্ষাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেলের ICU তে লাইফ সাপোর্টে থাকাকালীন আজ ভোর ছয়টায় মৃত্যু বরন করেছেন।

মিম বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছিলেন। ২০১৬সালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে মৃত জিন্না মোল্লার ছেলে এজাজ আহমেদ বাপ্পির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর বাপ্পির মা কহিনুর বেগম ছেলের স্ত্রীর সাথে খারাপ আচরন শুরু করে। এর ধারাবাহিকতায় গত পহেলা সেপ্টেম্বর তারিখ বিকাল চারটার দিকে বাপ্পি এবং তার মা কহিনুর বেগম মিলে মিমের উপর নির্ষাতন শুরু করে একপর্যায়ে মিমের অবস্হা খারাপ হয়ে যায়।

তখন মা ছেলে মিলে ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। মিমের চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এলে কহিনুর বেগম ঘরের ভিতরে লুকিয়ে থেকে দরজা বন্ধ করে ছিল। দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে কহিনুর বেগম দাড়িয়ে আছে আর মিমের দেহ ফ্যানের সাথে ঝুলছে।তখন অনেক দেরি হয়ে গেছে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকাতে রিলিজ করে।

ঢাকা মেডিকেল হাসপাতালে আই সি ইউ তে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ভোর ৬টায় মৃত্যু বরন করেন। এই ঘটনার আমরা সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তার পরিবার।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার   মৃত্যুদন্ডের আদেশ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদন্ডের আদেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ