সব
facebook apsnews24.com
আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার! - APSNews24.Com

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় একটি মেয়ে নবজাতককে উদ্ধার করেছে করেছে স্থানীয়রা। নবজাতকটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মোঃ নেছার উদ্দিন (২৮) শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় প্রতিবেশী ধান চাল ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিনের বাসার সামনে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে সেখানে যায়। গিয়ে দেখে দরজার সামনের বসার বেঞ্চের নিচে একটি নবজাতক শিশু কাথা দিয়ে মোড়ানো অবস্থায় কান্না করতেছে। তখন নেছার উদ্দিন বাসার আশপাশের লোকজনেদের ডেকে আনে। স্থানীয়দের সহযোগিতায় আমতলী হাসপাতালের সামনের ‘জামাই’ হোটেলের মালিক ইমরান গাজীর স্ত্রী হনুফা বেগম মেয়ে নবজাতকটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিজানুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার এসআই মোঃ আবুল বাশার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আবুল বাশার ও হনুফা বেগম পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 16
    Shares

আপনার মতামত লিখুন :

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

মৃত্যুর কাছে হার মানলেন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার কুষ্টিয়ার তাসমিম

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণার্থীদের বাছাই

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

পিরোজপুরে ধর্ষণ করলো ছেলে, স্কুলছাত্রীর বাড়িতে পাহারা বসায় বাবা-মা

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার!

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলেন নাটোর বিচার বিভাগ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার   মৃত্যুদন্ডের আদেশ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদন্ডের আদেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ