সব
facebook apsnews24.com
করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৫ বিচারক - APSNews24.Com

করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৫ বিচারক

করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৫ বিচারক

আমরা জানি বিচারকরাও ফ্রন্ট লাইনার করোনা যোদ্ধা হিসাবে মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেসিসহ অন্যান্য বিচারিক কাজ ও দায়িত্ব পালন করে আসছে। সেক্ষেত্রে সংখ্যায় বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীর কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঘটনা নেহায়েত কম নয়। তবে এখন অনেকে সুস্থতার দিকে। যদিও আমরা একজন সহযোদ্ধাকে ইতোমধ্যে হারিয়েছি এই করোনায়।

করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৫ বিচারক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম শুক্রবার (১০ জুলাই) এ কথা জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের প্রাপ্ত তথ্য অনুযায়ী অধস্তন আদালতে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী। আক্রান্ত বিচারকদের মধ্যে করোনা জয় করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৫ জন।

তিনি বলেন, গতকাল মাগুরার জেলা জজের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন। আক্রান্ত বিচারকদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন। এছাড়া ১৩৩ জন হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন । নওগাঁ জেলা জজ আদালতের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

  • 227
    Shares

আপনার মতামত লিখুন :

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

বিচারকদের কাঙ্খিত আবাসন প্রকল্প হচ্ছে বসুন্ধরায়

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

ভুয়া সাংবাদিক সেজে আইনমন্ত্রীর সঙ্গে প্রতারণার চেষ্টা

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

হেগের আইসিসির বিচারক নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়াল বাংলাদেশ

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

সাবেক আইন সচিব জহিরুল হক মারা গেছেন

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

মইনুল কবিরকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব নিয়োগ

নরেন দাসের কাজকে সংরক্ষণ করা হবে: আইনমন্ত্রী

নরেন দাসের কাজকে সংরক্ষণ করা হবে: আইনমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ