মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
তারিখ ৭জুলাই–২০২০ খ্রিঃ মঙ্গলবার, মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২১ টি যার মধ্যে ২টি কোভিড–১৯ করোনা ভাইরাস পজিটিভ (১টি নতুন-গাংনী, ১টি ফলোয়াপ-মুজিবনগর) বাকী ১৯টি Covid-19 করোনা ভাইরাস নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৯৯১ টি।
এযাবতকালের মোট পজিটিভ কেস= ৯৫টি (সদর-৫০,গাংনী-৩৭, ও মুজিবনগর-৮ )
মুজিবনগর । এর মধ্যে মারা গেছেন ৫জন। (সদর-২,গাংনী-২,মুজিবনগর-১), সুস্থ্য=৩৬ জন( সদর-১৮,গাংনী-১৫,মুজিবনগর-৩) ট্রান্সফার্ড-৯ জন(সদর-৫, গাংনী ৪)। সিভিল সার্জন জানান মেহেরপুর জেলার Covid-19 করোনা ভাইরাস পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪৫ জন(সদর-২৫,গাংনী-১৬,মুজিবনগর-৪)।
সিভিল সার্জন এর পরামর্শঃ সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।সূত্রঃ সিভিল সার্জন অফিস,মেহেরপুর।


