সব
facebook apsnews24.com
কুমারখালীর পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ - APSNews24.Com

কুমারখালীর পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ

কুমারখালীর পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ

সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ হয়েছে। এঘটনায় আরো ৯ জন অসুস্থ অবস্থায় সাঁতরে উঠে। ৭ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে নদী সংলগ্ন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটতে চরে যাচ্ছিল ১৩ জন দিনমজুর। একটি নৌকায় ছিল ৯ জন ও অপর নৌকায় ৪ জন। নদীর কূল থেকে একটু দুরে পানির প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। এতে ৯ জন সাঁতার দিয়ে উপরে উঠে এলেও এখনও নিখোঁজ রয়েছে ৪ জন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। সাঁতরে উঠে বেঁচে যাওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার তুকা প্রামাণিকের ছেলে জহির (৩৩), কটার ছেলে বিপুল (৩০), আমজেদের ছেলে বকুল (৪০), শাহজামালের ছেলে সাজু (৩৫), ফজলের ছেলে তদে (৩২), আগা’র ছেলে সুলতান (৩০), মানিকের ছেলে মনসুর (৩২), খবিরের ছেলে জামিন (৩০) ও শামিমের ছেলে রিফাত (১৫)। সবার পেশা দিনমজুর।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, করিমন গাড়িতে এসে ডোঙা নৌকায় নদী পাড়ি দিয়ে চরে উলু ঘাস কাঁটতে যাওয়ার সময় দুইটি নৌকা ডুবে যায়। এরপর সাঁতার কেটে ৯ জন নদীর কুলে উঠে এসে অসুস্থ হয়ে পড়লেও এখন ৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সুস্থ হয়ে উঠেছে। এবিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে। রাজশাহী থেকে আরো একটি ডুবুরী দল আসছে। নৌকা দুটিও পাওয়া যায়নি। বর্তমানে নদীতে প্রবল শ্রোত রয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ