সব
facebook apsnews24.com
মেহেরপুরে ল’ইয়ার্স ক্লাবের শুভ উদ্বোধন - APSNews24.Com

মেহেরপুরে ল’ইয়ার্স ক্লাবের শুভ উদ্বোধন

মেহেরপুরে ল’ইয়ার্স ক্লাবের শুভ উদ্বোধন

মিজানুর রহমান জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ

আইনজীবীদের মর্যাদা রক্ষা ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে মেহেরপুর জেলার বেশ কিছু আইনজীবীদের নিয়ে গঠিত হলো ল’ইয়ার্স ক্লাব।  আজ মঙ্গলবার (৭ জুলাই-২০২০) দুপুরে কোর্ট মোড় সংলগ্ন আইনজীবী ভবনে এই ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে কেক কেটে ক্লাবের উদ্বোধন করেন।

নবগঠিত ক্লাবের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. নুর জামান সহ ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

উদ্বোধনকালে অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, মহান উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে। ক্লাবের প্রত্যেকটা সদস্য সুশিক্ষিত, উন্নত চিন্তার মানুষ এই ধরনের মানুষগুলো যদি একত্রে কাজ করতে পারে অবশ্যই তাদের কাছে থেকে ভালো কিছু করা সম্ভব।

নবগঠিত ক্লাবের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম বলেন, ক্লাবের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পৃথক বিধি প্রণয়ন করা হবে। অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান করা হবে। সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থ সামাজিক সহায়তা প্রদান করা হবে। ভূমিহীন কৃষকদের খাসজমি প্রাপ্তিতে ও তাদের প্রাপ্ত জমি রক্ষায় আইনগত সহায়তা প্রদান করা হবে। নারী, শিশু ও মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং অধিকার রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আইনজীবী পরিবারের বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবেন।

ক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, আইনজীবীদের মর্যাদা ও সুরক্ষায় আমরা ঐক্যবদ্ধ থেকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাব।অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদস্য নাগিব মাহফুজ জুয়েল, আব্দুল আলিম, সেলিম রেজা ও নাজমুল হুদা।

ক্লাবের উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাড. আব্দুল আলিম, কোষাধ্যক্ষ্ অ্যাড. আতাউর রহমান, নির্বাহী সদস্য অ্যাড. এহান উদ্দীন মনা, অ্যাড. শাহরিয়ার শাওন, অ্যাড. সেলিম রেজা গাজী, অ্যাড. আরিফুজ্জামান,  অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. সাইফুল ইসলাম সাহেব,  অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল,অ্যাড. শফিউল আজম খান বকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার জাহিদ সহ আরও অনেকে।

  • 135
    Shares

আপনার মতামত লিখুন :

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

উজিরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ