সব
facebook apsnews24.com
কক্সবাজারের মহেশখালীতে মাদক বিরোধী মানববন্ধন: রাস্তায় নামলেন ছাত্র সমাজ। - APSNews24.Com

কক্সবাজারের মহেশখালীতে মাদক বিরোধী মানববন্ধন: রাস্তায় নামলেন ছাত্র সমাজ।

কক্সবাজারের মহেশখালীতে মাদক বিরোধী মানববন্ধন: রাস্তায় নামলেন ছাত্র সমাজ।

হারুনর রশিদ,কক্সবাজার প্রতিনিধি:-সাম্প্রতিক সময়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাথাচাড়া দিয়ে উঠা মাদকের করাল গ্রাস থেকে দ্বীপের যুব সমাজকে বাঁচাতে অবশেষে রাস্তায় নামলেন ছাত্র সমাজ।

“আসুন সবাই অসৎ সঙ্গ ছাড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে শনিবার ৪ জুলাই উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামে এ মানববন্ধন পালন করেছেন তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন। এতে সংহতি প্রকাশ করেছে এলাকাবাসীও।মানববন্ধনকারি সংগঠনের ননেতৃবৃন্দরা জানান, এলাকার অসামাজিক কার্যকলাপ ইয়াবা বিকিকিনি , মদ, জুয়া, গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবীতে এ মানবন্ধনের আয়োজন করা হয়েছে।

মানবন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন এ সময়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের চরাঞ্চল সমূহ মাদকের আঁখড়ায় পরিণত হয়েছে। সাগর পথে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এনে পুরো দ্বীপে তা সরবরাহ করে দ্বীপাঞ্চলের যুব সমাজকে নষ্ট করছে কয়েকটি মাদক সিন্ডিকেট। ইতিমধ্যে এলাকাবাসী কুতুবজোম চরপাড়া থেকে মায়ানমারের নাগরিক সহ ট্রলার আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাম্প্রতিক সময়ে কুতুবজুমের উপকূলীয় চর এলাকায় সন্ধ্যা থেকে গভীর রাত অবদি বিভিন্ন পয়েন্টে বসে ইয়াবা, মদ, জুয়া সহ গাঁজার আসর বসে। এতে করে দিন দিন এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। এলাকার উঠতি যুব সমাজকে রক্ষা করতে মাদক নির্মূল করার জন্য ছাত্র সমাজ ও এলাকাবাসী একতাবদ্ধ হয়ে আইনের সহযোগীতা কামনা করেছে।

অন্যান্যদের মাঝে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীন শরীফ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলা উদ্দীন, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির সভাপতি এবাদুল হক, আনসার কমান্ডার মোঃ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসারুল করিম, তাজিয়াকাটা জেলে মাঝি সমিতির সভাপতি কবির আহমদ, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল আমিন, কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির অর্থ সম্পাদক মহিউদ্দীন ও ক্রীড়া সম্পাদক এবাদুল করিম।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করি সকলের সহযোগীতা পেলে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত মহেশখালী উপহার দিতে পারবে বলে জানান তিনি

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরা সদরে সড়ক দূর্ঘটনায় ৩ স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কেল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ