সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত - APSNews24.Com

সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পানিবন্ধি পরিবারগুলো গৃহপালিত পশুপাখি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ন কেন্দ্র এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে। আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর বিভিন্ন চর প্লাবিত হয়ে কমপক্ষে ১৫ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টি এবং উজানের ঢলে আগাম বন্যা দেখা দেয়। বর্তমানে উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাপাসিয়া ইউনিয়নের ফরমান আলী জানান চরের প্রতিটি বাড়িতে পানি উঠেছে। গত মঙ্গলবার সকাল হতে পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। এছাড়া চরের বিভিন্ন প্রকার আবাদি জমি ডুবে গেছে। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ জানান তাঁর ইউনিয়নের কমপক্ষে ৫০০টি পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান, আশ্রয়ন কেন্দ্র এবং বাঁধের মধ্যে আশ্রয় নিয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, পানিবন্ধি পরিবারদের মাঝে এ পর্যন্ত ২৫ মেট্রিকটন চাল ও ১ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত অফিসারগণ প্রতিনিয়ত পানিবন্ধি পরিবারদের খোজ খবর নিচ্ছে এবং ত্রাণ বিতরণ করছে।  

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ