আসাদুজ্জামান আসাদ কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প পরিসরে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, ব্যবসা ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বুধবার সকাল ৭টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা পরিষদের চেয়ারম্যান জনাব, আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী জেরীন কান্তা,সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালিন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর সভার পক্ষে ভারপ্রাপ্ত পৌরমেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের পক্ষে সদস্য শেখ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’ লীগের সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের পক্ষে যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুলসহ প্রমূখ।


