সব
facebook apsnews24.com
টুমচরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় নিলুফার, ভাগ্যে জোটেনি কোনো ভাতা - APSNews24.Com

টুমচরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় নিলুফার, ভাগ্যে জোটেনি কোনো ভাতা

টুমচরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় নিলুফার, ভাগ্যে জোটেনি কোনো ভাতা

তালহা জাহিদ, বরিশাল: বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগমের। প্রায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের ৮নং টুমচর গ্রামের নিলুফার ভাগ্যে এখনো পর্যন্ত জোটেনি বয়স্ক, বিধবা অথবা সরকারি কোনো ভাতা। পায়নি প্রধানমন্ত্রীর বরাদ্দের ঘর।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিলুফা বেগমের খোঁজ নিয়ে জানা গেছে- তার জীবনের দুর্বিষহ কষ্টের ইতিহাস। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান। হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা কোনো কাজই এখন আর করতে পারেন না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন।

নিলুফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পৃথিবীতে আমার কেউ নাই। ঘর নাই। খাবার নাই। আমাকে দেখার মতো কেউ নাই। সরকারি কোনো কার্ডও নাই। তাই সরকার যেন একটি ঘর তৈরি করে দিয়ে এবং একটি বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড করে দিয়ে শেষ জীবনের নিরাপত্তা দেয় সে জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

এ নিয়ে নিলুফার প্রতিবেশী যুবক সুজন সাথে কথা হলে তিনি জানান, নিলুফা বেগম সত্যি চরম অসহায় ও মানবেতর জীবন কাটাচ্ছেন। যে ঝুপরি ঘরটিতে নিলুফা বাস করছেন যে কোনো সময় ঝড়-তুফানে সে ঘরটিকে উড়ে যেতে পারে। এ অসহায় বৃদ্ধা কোনো সরকারি ত্রাণ বা কোনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আওতায়ও আসেননি। আমরা সংশ্লিষ্টদের অনুরোধ করছি, তাকে দ্রুত সরকারি ভাতার একটি কার্ড এবং নিরাপদভাবে থাকার মতো সরকারি একটি ঘর করে দেয়ার ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন সন্নামত বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে কোন সহায়তা দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর বরাদ্দের ঘর দেয়ার জন্য চেষ্টা করতেছি।

এ বিষয়ে স্থানীয় ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের একেএম আবদুল আজিজ বলেন, নিলুফা কোনোদিন আমার কাছে আসেন নি। তবে স্থানীয় মেম্বারের মাধ্যমে তাকে সহায়তা করা হবে।

  • 34
    Shares

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

ঝিনাইদহে নরমাল ডেলিভারির পর প্রসূতিকে সিজারের অভিযোগ

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

সাতক্ষীরা সদরে বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কলেজ ছাত্রের

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নরসিংদীতে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্বপ্ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

বিজয় দিবসে জুতা পায়ে বেদিতে উঠায় ইবিতে সংঘর্ষ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ