সব
facebook apsnews24.com
মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - APSNews24.Com

মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিবি হেফাজতে শামিম রেজা ও বকুল আলী

মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ৭ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার ২৭ জুন-২০২০ সন্ধ্যায় এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির একটি টিম শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শামিম রেজা(৪৫) কে ৭ গ্রাম হেরোইন সহ আটক করেন। আসামি শামিম রেজা মেহেরপুর থানার শ্যামপুর গ্রামের মোঃ পাঞ্জাব মন্ডলের ছেলে। এদিকে ডিবি পুলিশ শহরের চক্রপাড়ায় অপর এক অভিযান চালিয়ে মোঃ বকুল আলী (৩৫) কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।আসামি বকুল আলী মেহেরপুর থানার চক্রপাড়ার মোঃ সদর আলীর ছেলে। ডিবির ওসি জুলফিকার আলী জানান মাননীয় পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক ২৭-০৬-২০২০ ইং তারিখ সন্ধ্যায় এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির  টিম পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

  • 45
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় হাইব্রিড টমেটো চাষ বিষয় প্রশিক্ষণ কর্মশালা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ