ডিবি হেফাজতে শামিম রেজা ও বকুল আলী
মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ৭ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার ২৭ জুন-২০২০ সন্ধ্যায় এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির একটি টিম শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শামিম রেজা(৪৫) কে ৭ গ্রাম হেরোইন সহ আটক করেন। আসামি শামিম রেজা মেহেরপুর থানার শ্যামপুর গ্রামের মোঃ পাঞ্জাব মন্ডলের ছেলে। এদিকে ডিবি পুলিশ শহরের চক্রপাড়ায় অপর এক অভিযান চালিয়ে মোঃ বকুল আলী (৩৫) কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।আসামি বকুল আলী মেহেরপুর থানার চক্রপাড়ার মোঃ সদর আলীর ছেলে। ডিবির ওসি জুলফিকার আলী জানান মাননীয় পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক ২৭-০৬-২০২০ ইং তারিখ সন্ধ্যায় এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির টিম পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।


